Posts

Showing posts from March, 2024

ফুরফুরা দরবারের পীর মাওলানা আবুল আনসার মুহাম্মাদ আবদুল কাহহার সিদ্দিকী আল কুরাইশী (রহ.)

  ফুরফুরা দরবারের পীর মাওলানা আবুল আনসার মুহাম্মাদ আবদুল কাহহার সিদ্দিকী আল কুরাইশী (রহ.) ফুরফুরা ( https://bn.wikipedia.org/wiki/ফুরফুরা_(গ্রাম))  একটি গ্রামের নাম, ফুরফুরা একটি আধ্যাত্মিক দীনী ইসলামী সংগঠনের নাম। ফুরফুরা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকে অবস্থিত। গ্রামটি ফুরফুরা দরবারের শরিয়াত-ত্বরিক্বতভিত্তিক ইশাআতে ইসলাম (ইসলাম প্রচার) এর প্রাণকেন্দ্ররূপে পুরো ভারত উপমহাদেশে বিখ্যাত হয়ে আছে।[সূত্রঃ "The Hindu e-Paper Today: ePaper replica of the print newspaper"epaper.thehindu.com] বাংলা-ভারতে ফুরফুরা দরবার প্রায় সাড়ে সাতশত বছর যাবৎ দ্বীনি খেদমতে রত আছে (সূত্রঃ ফুরফুরার ইতিহাস)। উল্লেখ্য, ১৩৭৫ সালে জনৈক মুকলিশ খান কর্তৃক নির্মিত একটি মসজিদকে কেন্দ্র করে এই গ্রামের ইসলামী ইতিহাস শুরু হয়।[সূত্রঃ "West Bengal Tourism Policy, 2008"। Fairs and Festivals Tourism। Government of West Bengal, Department of Tourism] কথিত আছে যে, সেইসময়ে এক ক্ষত্রিয় রাজা এখানে রাজত্ব করত। রাজত্বকালে শাহ কবির হালিবি ও করমুদ্দিন নামে দ...